রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দাওরায়ে হাদিস পরীক্ষার ফি জমার সময় বাড়লআতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেনদ্রুতগতির প্রাইভেট কার দেখে সন্দেহ, ধাওয়া করে মিলল ৪০ কেজি গাঁজা৯ শিক্ষকের একজন শিক্ষার্থী, এবারও ফেলআলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন: প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ ও ঋণের চেক বিতরণআলমডাঙ্গায় জাতীয় যুব দিবসে সনদ ও ঋণের চেক বিতরণখিলগাঁও থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তারবাবা-মা ও কিশোরী বোনসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার১৩টি সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু কাল: শাহে আলমরাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটে
বিজ্ঞাপন

এবার নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করায় আগ্রহ ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
এবার নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করায় আগ্রহ ট্রাম্পের

এরপর ট্রাম্পের উপদেষ্টা অ্যালেক্স ব্রুসেউইৎজও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘হেই বার্বজ, এই ধারণা সম্পর্কে আপনাদের কী মত?’ উল্লেখ্য, ‘বার্বজ’ নিকি মিনাজের ভক্তদের পরিচিত নাম।

নিকি মিনাজকে প্রেস সেক্রেটারি করার বিষয়ে ট্রাম্পের এই মন্তব্যের আগে তাঁর শারীরিক সৌন্দর্য নিয়েও প্রকাশ্যে প্রশংসা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। মিশিগানের পোর্ট হুরনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প নিকি মিনাজের নিতম্বের প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, ‘প্রসঙ্গত, এর আগে আমি অসাধারণ সুন্দর একটি নিতম্ব দেখেছি। সেটি নিকি মিনাজের। চোখ এড়িয়ে যাওয়ার মতো নয়। দাঁড়ান তো! সত্যিই, চোখ এড়িয়ে যাওয়ার মতো নয়।’

নিকি মিনাজের ট্রাম্প প্রশাসনের অংশ হয়ে হোয়াইট হাউসে যোগ দেওয়ার সম্ভাবনা ২০২৬ সালের আলোচিত সম্ভাব্য ঘটনাগুলোর তালিকায় ছিল না। তবে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...