সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথ মঙ্গলবারজবি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা, যৌক্তিক দাবি পূরণের আশ্বাসসৌদির ৪ শহরে হামলার সতর্কতা, আকাশেই ধ্বংসের দাবি হুতির ক্ষেপণাস্ত্ররাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামকেরানীগঞ্জে ১০ ডাইং-ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকালিয়াকৈরে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে পোশাক শ্রমিক নেতাদের বৈঠকবেতন-ভাতার দাবিতে কুড়িগ্রামে মাদ্রাসায় তালা, সুপারসহ দুজন অবরুদ্ধতিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরাখুলনায় নদীর পাড়ে পড়ে ছিল দুই যুবকের গলাকাটা লাশ
বিজ্ঞাপন

কলম্বিয়া সীমান্তে ভেনেজুয়েলার বোমা হামলা, নিহত অন্তত ১৯

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম
কলম্বিয়া সীমান্তে ভেনেজুয়েলার বোমা হামলা, নিহত অন্তত ১৯

কলম্বিয়া সীমান্তের কাছে ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) একটি শিবিরে ভেনেজুয়েলার সামরিক বাহিনীর বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) কলম্বিয়ার রেডিও স্টেশন ব্লু রেডিও এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সীমান্তবর্তী ভেনেজুয়েলার আপুরে রাজ্যের বুয়েনা ভিস্তা দেল মেটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

ভেনেজুয়েলার সাবেক আইনপ্রণেতা হুয়ান ফ্রান্সিসকো গার্সিয়া এসকালোনা এ হামলার তথ্য জানিয়েছেন। তিনি আপুরে অঞ্চলে মানবাধিকার সংগঠন ফুনদারেদেসের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দাবি, ওই এলাকায় সামরিক অভিযান চালানোর বিষয়ে তিনি স্থানীয়দের কাছ থেকে প্রত্যক্ষদর্শীদের বিবরণ পেয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে নয়জনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজ্যের রাজধানী সান ফার্নান্দো দে আপুরেতে নেওয়া হয়েছে। আরও ১০ জনের মরদেহ ঘটনাস্থলেই পড়ে রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া আহতের সংখ্যা নির্দিষ্ট না হলেও কয়েকজন আহত ব্যক্তি সীমান্ত পেরিয়ে কলম্বিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছেন বলে খবর পাওয়া গেছে।

ব্লু রেডিও জানিয়েছে, স্থানীয় পুয়ের্তো পায়েজের বাসিন্দারাও ঘটনাস্থলে পাওয়া কয়েকজনের নাম ও পরিচয়সংক্রান্ত তথ্য দিয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ভেনেজুয়েলার মানবাধিকারকর্মী ও সামরিক বিষয়ক বিশেষজ্ঞ রোসিও সান মিগুয়েলও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বুয়েনা ভিস্তা দেল মেটায় ইএলএন শিবিরে কথিত বোমা হামলার খবর উল্লেখ করেছেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...