জবি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা, যৌক্তিক দাবি পূরণের আশ্বাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আন্দোলনের ক্ষেত্রে প্রাসঙ্গিকতা ও যৌক্তিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক হলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা ও বিদ্যমান সুযোগ-সুবিধা বিবেচনায় নিতে হবে।
সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণ, আবাসিক সুবিধাসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব আন্দোলনের বিষয়ে তিনি অবগত রয়েছেন। দাবি-দাওয়া খুবই প্রাসঙ্গিক, কিন্তু সেই দাবি-দাওয়ার নামে কখনো অপ্রাসঙ্গিক আন্দোলন যেন না হয়।
জাতীয় থেকে আরও পড়ুন

