মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় যুবক গুরুতর আহত, ধাওয়া করে বাস আটক

দুর্ঘটনার তাৎক্ষণিক বিবরণ দিয়ে ডিএমপি ট্রাফিক পুলিশের বিমানবন্দর জোনের সার্জেন্ট আব্দুল্লাহ আল নোমান জানান, দায়িত্ব পালনকালে স্থানীয়দের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখি। তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে একটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো ন ১৩-০১৬৮) করে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।"
তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে প্রভাতী বনশ্রী পরিবহণের বাসটি আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আটক বাসের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
জাতীয় থেকে আরও পড়ুন

