সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাইলিং করে নির্মাণ বন্ধ ২২ কোটির সেতুরনোয়াখালীতে নতুন কূপে দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাসঅসুস্থ গরু জবাই, চার মণ মাংস মাটিতে পুঁতে নষ্টকয়েক দিনের মধ্যেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারেন ট্রাম্প, দাবি রাজনৈতিক ভাষ্যকারেরযশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহাররায়পুরায় চার মাসের বকেয়া বেতনের দাবিতে প্রকল্পকর্মীদের কর্মবিরতিজনতা ব্যাংকের ১১২১ কোটি টাকা আত্মসাৎ, সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে তিন মামলাভরাডুবির পরও চিন্তিত নন অস্ট্রেলিয়ার কোচশ্রমিক অসন্তোষের সুযোগে কারখানার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব, পাল্টাপাল্টি অভিযোগচতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষক আটক
বিজ্ঞাপন

সৌদির ৪ শহরে হামলার সতর্কতা, আকাশেই ধ্বংসের দাবি হুতির ক্ষেপণাস্ত্র

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম
সৌদির ৪ শহরে হামলার সতর্কতা, আকাশেই ধ্বংসের দাবি হুতির ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের হুতি যোদ্ধাদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে যাওয়ার সময় প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এর আগে দেশটির চারটি শহরে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানায় বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

সোমবার (২ নভেম্বর) সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, তাইফ ও নাজরান শহরের বাসিন্দাদের সতর্ক করে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। সম্ভাব্য হামলার আশঙ্কায় জারি করা এই সতর্কতা কিছুক্ষণ পর প্রত্যাহার করে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে গেছে।

এরপর ইয়েমেনে হুতি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সৌদির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের ঠিক কোন স্থান থেকে ছোড়া হয়েছিল কিংবা এর নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চল সাম্প্রতিক সময়ে হুতি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। এসব হামলায় সামরিক স্থাপনার পাশাপাশি জ্বালানি অবকাঠামোও ঝুঁকির মুখে পড়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...