মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ব্যানার-তোরণ নয়, প্রধানমন্ত্রীকে বরণে রং-তুলিতে বদলে যাচ্ছে খুলনাপ্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর হস্তক্ষেপে নতুন ভবন পেল পাহাড়ি স্কুলভুয়া চাকরির ইন্টারভিউয়ের ফাঁদ পেতে বাইন্যান্স থেকে চুরি হয় ৬.৩ বিলিয়ন ডলারভারতের চোখে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালীএবার আফগানিস্তানের লিগেও সাকিব, খেলবেন কোন দলেশ্রীপুরে অপহরণের ১০ ঘণ্টা পর উদ্ধার ওষুধ কোম্পানির কর্মকর্তা, গ্রেপ্তার ৩‘জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙল ঝাড়ফুঁকের আসরমানিকগঞ্জে নিউ মঙ্গল বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানাসব সম্পত্তি লিখে দেওয়ার পর বৃদ্ধ বাবার ঠাঁই হলো গাছতলায়পানির সংকট মেটাতে ড. ইউনূসের মডেলে ম্যাট ডেমনের সাফল্য
বিজ্ঞাপন

বেতন-ভাতার দাবিতে কুড়িগ্রামে মাদ্রাসায় তালা, সুপারসহ দুজন অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম
বেতন-ভাতার দাবিতে কুড়িগ্রামে মাদ্রাসায় তালা, সুপারসহ দুজন অবরুদ্ধ

বকেয়া বেতন-ভাতার দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার ও অফিস সহকারীকে অফিসকক্ষে তালাবদ্ধ করে অবরুদ্ধ রেখেছেন শিক্ষকরা। এ সময় তালাবদ্ধ কক্ষের সামনের বারান্দায় বসে বিক্ষোভ করেন তারা।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা সুপার সাইদুর রহমান ও অফিস সহকারী শফিয়ার রহমানকে তাদের অফিসকক্ষে তালাবন্দি করেন অন্য শিক্ষক ও কর্মচারীরা।

বিক্ষোভকারী শিক্ষকরা জানান, এমপিওভুক্ত এই মাদ্রাসার সুপার সাইদুর রহমান ও অফিস সহকারী শফিয়ারের মধ্যে দীর্ঘদিন ধরে নিয়োগসংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দ্বের জেরে মাদ্রাসার সব শিক্ষক ও কর্মচারীর গত ছয় মাস ধরে বেতন-ভাতা বন্ধ রেখেছেন সুপার।

সহকারী শিক্ষক ইমরুল কায়েস বলেন, দীর্ঘদিন ধরে সুপার ও অফিস সহকারীর মধ্যে নিয়োগসংক্রান্ত ঝামেলা চলছে। এর পরিপ্রেক্ষিতে সুপার সবার বেতন বন্ধ রেখেছেন। আমরা ছয় মাস ধরে কোনো বেতন-ভাতা পাচ্ছি না। আমাদের মাদ্রাসা এমপিওভুক্ত হওয়া সত্ত্বেও সুপার আমাদের বেতন আটকে রেখে অমানবিক কাজ করেছেন। আজ আমরা তাদের দুজনকে আটকেছি। এর সুরাহা না হওয়া পর্যন্ত তাদের ছেড়ে দেওয়া হবে না।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...