‘জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙল ঝাড়ফুঁকের আসর

অভিযুক্ত সজীব বেপারী জানান, তাঁরা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। ঋণের চাপ থেকে মুক্তি পেতে মানুষের সঙ্গে প্রতারণার উদ্দেশে নিজেরাই কবর দুটি তৈরি করেছিলেন। এভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানুষকে ভুল বুঝিয়েছেন বলেও স্বীকার করেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল বলেন, গণমাধ্যমে কবর নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। সজীব নিজেই কবর তৈরির দায় স্বীকার করেছেন এবং নিজের হাতে তৈরি কবরগুলো ভেঙে ফেলেছেন। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটাবেন না বলে তিনি মুচলেকা দিয়েছেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

