নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথ মঙ্গলবার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টায় সংসদ ভবনস্থ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন (৩২৩ মহিলা আসন-২৩) থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
জাতীয় থেকে আরও পড়ুন

