রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় জাতীয় যুব দিবসে সনদ ও ঋণের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবসে সনদ ও ঋণের চেক বিতরণ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি ঘিরে আলোচনা সভার পাশাপাশি প্রশিক্ষণ নেওয়া তরুণ-তরুণীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র ও যুব ঋণের চেক।

রবিবার (১ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের সামগ্রিক অগ্রগতি, তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুণ্ডু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মেজর আহাম্মদ।

নিগার সিদ্দিকী কলেজের প্রভাষক খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন এবং আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মহবুব আলম।

এ ছাড়া রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, ক্রীড়া সংগঠক ও ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া, কথাসাহিত্যিক পিন্টুর রহমান, জীব ও বৈচিত্র্য যুব সংস্থার সাধারণ সম্পাদক আরাফাত রহমান ও মাহমুদুল হকসহ অনেকে। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে যুবকদের মধ্যে সনদ ও ঋণের চেক হস্তান্তর করা হয়।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...