রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
যুবসমাজের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র: হুইপ দুলুআসছে শীত, প্লেটে থাকুক সব রঙের সবজিমধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে ইরানের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবিইউক্রেন যুদ্ধ ও রাশিয়া ইস্যুতে বিভক্ত বুলগেরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটপদ হারানো জামায়াত নেতার বাড়ি গুঁড়িয়ে দিলেন এলাকাবাসীতাহসিফের সঙ্গে সিসি ক্যামেরায় দেখা যাওয়া সেই নারী গ্রেপ্তারতাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশট্রেন ভ্রমণে ভোগান্তি দূর করতে দেশীয় তরুণের ‘বিডি ট্রেন ট্র্যাকিং’ অ্যাপচোটে সাফ খেলা হচ্ছে না রোনানের, দুশ্চিন্তায় বাংলাদেশডেঙ্গুতে প্রাণ গেল সাত মাসের শিশুর, খবর শুনে দুবাইয়ে বাবার মৃত্যু
বিজ্ঞাপন

জীবননগরে বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করলেন এমপি রুহুল আমিন

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০১:০১ পিএম
জীবননগরে বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করলেন এমপি রুহুল আমিন

চুয়াডাঙ্গায় ইসলামিক এডুকেশন সোসাইটির উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন। শনিবার সকাল ১০টায় তিনি জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।

পরীক্ষার হল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য বলেন, সরকারি বৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের মেধার বিকাশে বেসরকারিভাবে ইসলামিক এডুকেশন সোসাইটি যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজনের ফলে ছাত্রছাত্রীদের মেধার মূল্যায়ন হয় এবং তারা আগামী দিনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আরও বেশি উদ্বুদ্ধ হবে।

কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, হলগুলো ঘুরে দেখলাম বেশ সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। কেন্দ্রের বাইরে অভিভাবকরা অপেক্ষা করছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই শিক্ষার্থীদের ভেতর থেকেই আগামী দিনে দেশ পরিচালনার যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে, যারা জীবননগর উপজেলাকে সারা দেশের মানুষের কাছে ইতিবাচকভাবে তুলে ধরবে।

সোসাইটির উদ্যোগে পুরো চুয়াডাঙ্গা জেলাজুড়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যাতে অংশ নিয়েছে ১ হাজার ৪০০ জনেরও বেশি শিক্ষার্থী। এর মধ্যে জীবননগর উপজেলার ১২টি স্কুল, মাদরাসা ও কিন্ডারগার্টেনের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মোট ৪১৭ জন পরীক্ষার্থী অংশ নেয়।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পরীক্ষা কেন্দ্রের সভাপতি হাফেজ বেলাল হোসেন, কেন্দ্র সচিব ও জীবননগর আদর্শ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম এবং কেন্দ্র সুপারভাইজার হাসাদাহ ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক আবু বকর। এ ছাড়া উপস্থিত ছিলেন জীবননগর পাইলট হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হাসানুজ্জামান হাসান, উথলী মহাবিদ্যালয়ের প্রভাষক মহিউদ্দিন, শিক্ষক আসাদুজ্জামান, শিক্ষক আব্দুস সালাম, জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, জীবননগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম এবং সহকারী শিক্ষক মিজানুর রহমান, আব্দুর রহমান, মহি উদ্দিন ও তারেক আজিজ প্রমুখ।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...