রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
লক্ষ্মীপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

লক্ষ্মীপুরের কমলনগরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াজ হোসেন (২৩) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকাদিরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ হোসেন ওই গ্রামের মমিন উল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অটোরিকশাটি চার্জে দিয়ে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন রিয়াজ। কিছুক্ষণ পর পরিবারের দুই সদস্য তাকে জানান, অটোরিকশাটি স্পর্শ করলেই বিদ্যুতের শক লাগছে। বিষয়টি পরীক্ষা করতে গিয়ে অটোরিকশায় হাত দিলে শর্টসার্কিটের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে গুরুতর আহত হন রিয়াজ।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...