রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

হ্যাকিংয়ে চুরি হওয়া সম্পদের ৯০ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ১১:১৬ পিএম
হ্যাকিংয়ে চুরি হওয়া সম্পদের ৯০ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার ঘটনায় চুরি হওয়া ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের সম্পদের ৯০ শতাংশ পুনরুদ্ধারের দাবি করেছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স। বাকি ১০ শতাংশের সমপরিমাণ সম্পদ উদ্ধার করতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (৩১ অক্টোবর) বাইন্যান্সের দেওয়া বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিষ্ঠানটি বলেছে, ‘এই চুরি হওয়া তহবিলের আর্থিক প্রভাব বাইন্যান্সই বহন করবে, আমাদের ব্যবহারকারীরা নয়।’

বাইন্যান্স জানিয়েছে, বিভিন্ন তহবিল ও নিজস্ব প্রাতিষ্ঠানিক কোষাগার থেকে অর্থ ব্যবহার করে চুরি হওয়া সম্পদের ঘাটতি পূরণ করা হয়েছে। এর আওতায় বিটকয়েন, ইথেরিয়াম ও টেথারের মতো ক্রিপ্টোকারেন্সির পাশাপাশি বহুল ব্যবহৃত আরও সাত ধরনের ক্রিপ্টো সম্পদ রয়েছে।

প্রতিষ্ঠানটির পরবর্তী লক্ষ্য ব্যবহারকারীদের জন্য অর্থ উত্তোলনের সেবা আবার চালু করা। বাইন্যান্স জানিয়েছে, ১ নভেম্বর (রোববার) থেকে অর্থ উত্তোলন চালুর পরিকল্পনা অনুযায়ী কাজ এগোচ্ছে। এ বিষয়ে বিস্তারিত নিশ্চিত হলে পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...