রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাজধানীর পৃথক তিন স্থানে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা-অগ্নিসংযোগদ্বিতীয় দিনে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানা ছুটিটাঙ্গাইলে ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, একটিতে পরীক্ষার্থী ছিল মাত্র ১ জননেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলোন্যাশনাল ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগব্রহ্মপুত্রের ভাঙনের ঝুঁকিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কজার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট–সহিংসতাহালকা আবহাওয়ায় খেতে পারেন মাশরুম বিন স্যুপএক কোম্পানির বাস চালু হচ্ছে ঢাকার ৬ রুটেদুই দিনের মধ্যে হরমুজ খুলতে রাজি ইরান, দিল ৭ শর্ত
বিজ্ঞাপন

ফ্রান্সজুড়ে নতুন করে বিক্ষোভে লাখ লাখ মানুষের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৮:২৪ এএম
ফ্রান্সজুড়ে নতুন করে বিক্ষোভে লাখ লাখ মানুষের অংশগ্রহণ

ফ্রান্সজুড়ে শনিবার নতুন করে ব্যাপক বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ। ফরাসি দৈনিক লে মোঁদ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত শুধু রাজধানী প্যারিসেই বিক্ষোভে অংশ নেন প্রায় ৭০ হাজার মানুষ।

তবে শিক্ষার্থী ও যুব সংগঠনগুলোর দাবি, দেশজুড়ে বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৫ লাখ। এর মধ্যে শুধু প্যারিসেই অংশ নেন ২ লাখ মানুষ।

বিক্ষোভের কারণে দেশটির গণপরিবহন ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটে। প্যারিসের গণপরিবহন পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএটিপি তাদের ওয়েবসাইটে জানায়, শনিবার শহরের ৪০টিরও বেশি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...