রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলো

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ এএম
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলো

জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনাও রয়েছে

আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের পাশাপাশি মধ্য-ডানপন্থী দলগুলোর সমঝোতায় ইহুদি দলগুলোর একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনাও রয়েছে। তবে এ ক্ষেত্রে প্রধান বাধা নেতানিয়াহু। কারণ, ইহুদি বিরোধী জোটের চারটি দলই নির্বাচনী প্রচারণায় তাঁকে ক্ষমতা থেকে সরানোর প্রতিশ্রুতি দিয়েছিল। ফলে এখন তাঁর সঙ্গে সমঝোতা করা রাজনৈতিকভাবে কঠিন।

নেতানিয়াহু বিরোধী জোটের ডানপন্থী অংশকে নিজের সঙ্গে যুক্ত করার চেষ্টা করতে পারেন। তবে সরকার গঠনের প্রক্রিয়া আটকে দিয়ে আরেকটি নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি করাও তাঁর সম্ভাব্য কৌশল।

এদিকে লিকুদ পার্টি আরব দলগুলোকে ইসরায়েলবিরোধী উগ্রপন্থী, এমনকি সন্ত্রাসী হিসেবে চিত্রিত করে তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা খর্ব করার প্রচার চালিয়ে যাচ্ছে। দলটি আরব দলগুলোর বিরুদ্ধে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগও তুলেছে। তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখন পর্যন্ত এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সম্ভাব্য রাজনৈতিক সমাধান সম্পর্কে ফারাহ বলেন, নেতানিয়াহুর দুর্নীতির মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত আরব দলগুলোর অনানুষ্ঠানিক সমর্থনে একটি সংখ্যালঘু বিরোধী সরকার গঠিত হতে পারে। বিচারপ্রক্রিয়া আগামী বসন্তকাল পর্যন্ত গড়াতে পারে বলেও তিনি ধারণা করছেন। ফারাহর ভাষ্য, ‘২০২৭ সালে যদি বিবি (নেতানিয়াহু) দোষী সাব্যস্ত হন, তাহলে তারা একটি জাতীয় (ইহুদি) সরকার গঠন করবে।’

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...