রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

কঙ্গোতে ইবোলায় প্রাণহানি ছাড়িয়েছে ৫ হাজার

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম
কঙ্গোতে ইবোলায় প্রাণহানি ছাড়িয়েছে ৫ হাজার

জাতিসংঘ সতর্ক করে বলেছে, বর্তমান প্রাদুর্ভাবে আগের তুলনায় অনেক দ্রুতগতিতে মানুষের মৃত্যু হচ্ছে।

ইবোলা একটি বিরল ও প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। এ রোগের উপসর্গ হঠাৎ করেই দেখা দেয়। রোগের অবস্থা গুরুতর হলে বমি ও ডায়রিয়া শুরু হয়। একপর্যায়ে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ অকার্যকর হয়ে যেতে পারে। কিছু রোগীর শরীরের ভেতরে ও বাইরে রক্তক্ষরণ হয়, তবে সবার ক্ষেত্রে এমনটি ঘটে না। আক্রান্ত ব্যক্তির রক্ত বা বমির মতো শরীরের সংক্রমিত তরলের সংস্পর্শে এলে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ভাইরাসটি ছড়াতে পারে।

রোগটির চিকিৎসা ও সংক্রমণ নিয়ন্ত্রণের প্রচেষ্টায় নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনায়। ইবোলা মোকাবিলায় কাজ করতে গিয়ে কয়েকজন স্বাস্থ্যকর্মী ও একজন রাজনীতিক হামলার শিকার হয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে ইবোলায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় হামলার শিকার হন এক নার্স ও আরেক স্বাস্থ্যকর্মী। এতে এক নার্স নিহত হন এবং অন্য স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হন। জাতিসংঘের সহায়তাপুষ্ট রেডিও ওকাপির তথ্য অনুযায়ী, স্থানীয় কয়েকজন তরুণ তাঁদের বিরুদ্ধে পানির উৎস দূষিত করা এবং ভাইরাস ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে হামলা চালান।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...