১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি

তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ৪৬ জন। আহত হয়েছেন ৩ হাজার ৫৯ জন। এ সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষের পাশাপাশি অভ্যন্তরীণ বিরোধ থেকেও সহিংসতার ঘটনা ঘটেছে।
টিআইবির তথ্য বলছে, ২০১৩ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষের ৪২৮টি ঘটনায় নিহত হয়েছেন ৪২৮ জন। আহত হয়েছেন ২৭ হাজার ৮৬০ জন। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও সংঘর্ষের ১ হাজার ৯২৬টি ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩১৮ জন। আহত হয়েছেন ১৮ হাজার ৪৯১ জন।
রাজনৈতিক সহিংসতায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার তথ্যও উঠে এসেছে।
জাতীয় থেকে আরও পড়ুন

