সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

এইচএসসি পরীক্ষায় ৫ বিষয়ে ফেল করলেন ছাত্রশক্তি নেতা

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম
এইচএসসি পরীক্ষায় ৫ বিষয়ে ফেল করলেন ছাত্রশক্তি নেতা

এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশক্তির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব সাইয়েদ হোসেন মানিকের ৫ বিষয়ে অকৃতকার্য হওয়ার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তার পরীক্ষার ফলাফলের একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পাশাপাশি ফেসবুকে মিষ্টির কার্টনের ছবি প্রকাশ করায় বিষয়টি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।

রোববার (১ নভেম্বর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর তা জানা যায়।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, সাইয়েদ হোসেন মানিক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সাতকানিয়া সরকারি কলেজ থেকে চলতি বছরের (২০২৬) পরীক্ষায় অংশ নেন। মানবিক বিভাগের এই শিক্ষার্থীর ফলাফলের বিবরণীতে বাংলা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ‘ডি’ গ্রেড এবং ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), অর্থনীতি, যুক্তিবিদ্যা ও পৌরনীতি ও সুশাসন এই পাঁচ বিষয়ে ‘এফ’ গ্রেড (অকৃতকার্য) দেখানো হয়েছে। ফলে তার কোনো জিপিএ আসেনি।

এদিকে ফলাফল প্রকাশের দিনই মানিকের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ১০ থেকে ১২ কার্টন মিষ্টির ছবি প্রকাশ করা হয়। বিষয়টি সামনে আসার পর সমালোচকদের দাবি, পরীক্ষার ফলাফল নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করতেই এই ছবি পোস্ট করা হয়েছিল। তবে কী উপলক্ষে বা কী উদ্দেশ্যে এই মিষ্টির ছবি দেওয়া হয়েছিল, সে বিষয়ে তার কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...