পঞ্চগড়ে বিরল হলুদে জলঢোঁড়া সাপ উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিরল বৈশিষ্ট্যের একটি অ্যালবিনো জলঢোঁড়া সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির শরীরের স্বাভাবিক রঙের পরিবর্তে হলদেটে-সাদা বর্ণ দেখা গেছে। এটি অ্যালবিনিজম নামের বিশেষ জিনগত বৈশিষ্ট্যের কারণে হয়েছে বলে জানিয়েছেন বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম।
উদ্ধার হওয়া সাপটি জলঢোঁড়া বা চেকার্ড কিলব্যাক এর বৈজ্ঞানিক নাম ফলেয়া পিসকেটর। এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ। সাধারণত এই প্রজাতির সাপের শরীরে বাদামি ও কালচে ছোপ দেখা যায়। তবে অ্যালবিনো বৈশিষ্ট্যের কারণে উদ্ধার হওয়া সাপটির শরীরে হলদেটে-সাদা রঙের ব্যতিক্রমী উপস্থিতি দেখা গেছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

