সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

দাঙ্গা নিয়ন্ত্রণে আনসার সদস্যদের বিশেষ প্রশিক্ষণ তুরস্কের জেন্ডারমেরির

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ১২:২৩ এএম
দাঙ্গা নিয়ন্ত্রণে আনসার সদস্যদের বিশেষ প্রশিক্ষণ তুরস্কের জেন্ডারমেরির

প্রশিক্ষণের প্রথম দিনে জেন্ডারমেরি ফার্স্ট লেফটেন্যান্ট ওগুজহান কারাতাস প্রশিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য, পাঠ্যসূচি, মডিউল ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। প্রতিদিন ছয় ঘণ্টার এ প্রশিক্ষণে তাত্ত্বিক পাঠ, ব্যবহারিক অনুশীলন, বাস্তব পরিস্থিতিভিত্তিক প্রশিক্ষণ ও অপারেশনাল কৌশলের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

রোববার বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে পাঁচ দিনব্যাপী ‘পাবলিক অর্ডার ইনসিডেন্ট রেসপন্স অ্যান্ড রায়ট কন্ট্রোল ট্রেনিং’ শীর্ষক এ প্রশিক্ষণ শুরু হয়েছে। ছবি: সংগৃহীত
রোববার বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে পাঁচ দিনব্যাপী ‘পাবলিক অর্ডার ইনসিডেন্ট রেসপন্স অ্যান্ড রায়ট কন্ট্রোল ট্রেনিং’ শীর্ষক এ প্রশিক্ষণ শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

প্রথম দিনে একাডেমির বীর বিক্রম এলাহী বক্স অডিটোরিয়ামে তাত্ত্বিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পরে মধ্যাহ্ন বিরতির পর প্যারেড গ্রাউন্ডে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় প্রশিক্ষণার্থীদের বিভিন্ন আত্মরক্ষামূলক কৌশল হাতে-কলমে শেখানো হয় এবং সেগুলোর বাস্তব প্রদর্শনী করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহিনীর সদস্যদের বিদ্যমান পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে প্রশিক্ষণ থেকে অর্জিত আধুনিক কৌশল ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয় ঘটলে সামগ্রিক প্রস্তুতি আরও সুদৃঢ় হবে।

বিশেষ করে জনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা, দাঙ্গা নিয়ন্ত্রণ, আকস্মিক সহিংসতা প্রতিরোধ এবং সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর ফলে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বাহিনীর সক্ষমতা আরও বাড়বে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...