জামায়াতের ছত্রচ্ছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খান

দীর্ঘ সময় জামায়াতের ছত্রচ্ছায়ায় থাকলে চারাগাছ থেকে এনসিপি পরগাছায় পরিণত হবে এবং বটবৃক্ষ হওয়ার আর সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১২ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খান লেখেন, ‘জনসভা থেকে শিবির নেতা সাদিক কায়েম যেভাবে সাবেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে বেইমান আখ্যায়িত করেছে এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ‘ঠিক’ বলে চিল্লায়ে সমর্থন জানিয়েছে, এরপর নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদসহ এনসিপির নেতাকর্মীদের ন্যূনতম গাটস থাকলে এর প্রতিকার ছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কোনো বৈঠক কিংবা সমাবেশে অংশগ্রহণ করতে পারে না।’
রাজনীতি থেকে আরও পড়ুন

