মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মেহেরপুরে জাল ব্যান্ডরোলের নকল বিড়ি পাচার মামলায় ৩ জনের ১৪ বছরের কারাদণ্ডকালীগঞ্জে বিশেষ অভিযানে ছাত্রলীগ কর্মী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যুপাটুরিয়া ফেরিঘাটের ড্রেন থেকে পরিত্যক্ত শটগান উদ্ধারআন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েলএনসিপির অনুষ্ঠানে শিল্পী আসিফ আকবর বললেন, ‘আমি নাহিদ ইসলামের ভক্ত’আজকের নামাজের সময়সূচি: ০৩ নভেম্বর ২০২৬স্বাস্থ্যসনদ দেখাতে না পারায় জমিদারি ভোজকে লাখ টাকা জরিমানাএকাধিক কর্মকর্তার ভাষ্য: নিয়োগের প্রতিশ্রুতি না রাখাতেই হেনস্তা আইইডিসিআর পরিচালকখুলনায় অপরাধ: পথে পথে চাঁদা, কথায় কথায় খুন
বিজ্ঞাপন

চিরকুটে সুদ কারবারিদের নাম লিখে ট্রেনের নিচে ঝাঁপ

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ১১:১১ পিএম
চিরকুটে সুদ কারবারিদের নাম লিখে ট্রেনের নিচে ঝাঁপ

সুদ কারবারিদের কাছে নেওয়া ঋণ পরিশোধ করতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আবু বক্কর সিদ্দিক বিপুল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় তার পকেট থেকে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা শহরের দুই নম্বর রেলগেট এলাকার রেললাইনে পদ্মরাগ ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

আবু বক্কর সিদ্দিক গাইবান্ধার পৌর শহরের পূর্ব কোমরনই পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানায়, বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধা শহরের দুই নম্বর রেলগেট ক্রস করার সময় হঠাৎ আবু বক্কর সিদ্দিক লাফ দেন। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...