রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরলেন তিন জেলার ৬৫ চরমপন্থিচিরকুটে সুদ কারবারিদের নাম লিখে ট্রেনের নিচে ঝাঁপমোটরসাইকেল ফেরত চাইলে হামলা, ব্যবসায়ী নিহতশ্রমিক বিক্ষোভে গাজীপুর ও সাভারে ২৭৭ কারখানায় ছুটিআবুধাবি ফেরত নেওয়ার সময় প্রায় পাঁচ কোটি টাকার মূল্যের ৬ স্বর্ণের ডিম জব্দবাংলাদেশকে ধবলধোলায়ের হুমকি ওয়েস্ট ইন্ডিজেরশ্রমিকদের দাবি বিলাসিতা নয়, বরং তাদের বেঁচে থাকার ন্যূনতম হিসাব: নাহিদবিচার বিভাগের স্বায়ত্তশাসন বিচার ব্যবস্থার জন্য অপরিহার্যযুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তারগুলিবিদ্ধ হয়েও বেঁচেছিলেন জুলাইয়ে, ডেঙ্গুতে নিভল বেরোবি শিক্ষার্থী চন্দনের প্রাণ
বিজ্ঞাপন

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম
বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন উইন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আলিম ও ব্রোটেকস টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও নাহিদ হোসেন।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহীনবাগের হোটেল এম্পিরিয়ানে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে মোট ভোটারের প্রায় ৫০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে একই দিনে নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।

নতুন কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সোহায়েল রেজা (এডিএন ডিজিনেট লিমিটেড), সহ-সভাপতি আবদুল কাদের (উইজডম ভ্যালি লিমিটেড), যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা শওকত (এএসকে টেলিকম লিমিটেড) ও অর্থ সম্পাদক খন্দকার আতিকুর রহমান (রিকম কনসালটিং লিমিটেড)।

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মোস্তফা জামাল ইউসুফ (ভাইজার এক্স লিমিটেড), আশিকুর রহমান (ইগনাইট টেক সলিউশনস), এস এম মসিউর রহমান (টিকন সিষ্টেম লিমিটেড), ফয়সাল সালাম (ফ্রাইডেসফট লিমিটেড), মোহাম্মদ সাইফুল ইসলাম (ইনভিক্টা সলিউশনস লিমিটেড) ও মো. একরামুল হায়দার (আলফা নেট)।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...