গুলিবিদ্ধ হয়েও বেঁচেছিলেন জুলাইয়ে, ডেঙ্গুতে নিভল বেরোবি শিক্ষার্থী চন্দনের প্রাণ

চন্দনের মৃত্যুতে শোক জানিয়েছেন তাঁর সহপাঠী ও শিক্ষকেরা। সহপাঠী আজিজুর রহমান বলেন, ‘ডেঙ্গুতে আমার বন্ধুকে হারাতে হবে, এটা কখনো কল্পনাও করিনি। একজন প্রাণবন্ত মানুষ এভাবে অকালে চলে যাবে, বিষয়টি মেনে নেওয়া খুবই কঠিন। তাঁর চলে যাওয়ায় আমরা একজন বন্ধুকে হারিয়েছি, যা কখনো পূরণ হওয়ার নয়।’
বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ত্বহা হুসাইন বলেন, ‘চন্দনের মৃত্যুর খবরটি শুনে আমি মর্মাহত। হঠাৎ করে তাঁর চলে যাওয়া বিশ্বাস করতে পারছি না। ছেলেটি খুবই ভালো ছিল। একজন জুলাই যোদ্ধাও ছিল। মাঝেমধ্যে তাঁর সঙ্গে কথা হতো।’
সারাদেশ থেকে আরও পড়ুন

