যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানায়, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকার একটি দল সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে অভিযান চালিয়ে তৌসিফকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ইয়াবা বড়ি, ১০০ গ্রাম গাঁজা এবং ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গত জানুয়ারিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনা তদন্ত করতে গিয়ে তৌসিফের নাম সামনে আসে। পরে ওয়ারীর বাসায় অভিযান চালিয়ে কুশ চাষের জন্য বিশেষভাবে তৈরি একটি ল্যাবের সন্ধান পান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আনা কুশের বীজ, চাষ করা গাছ, সদ্য সংগ্রহ করা কুশ এবং চাষের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রিত কক্ষেও একাধিক টবে কুশ চাষের প্রমাণ পাওয়া যায়।

