সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

শারজাহতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী মহসিনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম
শারজাহতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী মহসিনের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সাইফুদ্দিন সিকদার মহসিন (৪৯) নামে এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে আল খুজামিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে লরির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহসিন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম সারোয়াতলী এলাকার ১ নম্বর ওয়ার্ডের কোরবান আলী সিকদার বাড়ির বাসিন্দা। তিনি প্রয়াত আবদুল মোতালেব সিকদারের ছেলে। তিনি দুই মেয়ের বাবা।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিনদুপুরে একটি পিকআপে চড়ে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মহসিন। পথে একটি লরি পিকআপটিকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার মাথায় মারাত্মক আঘাত লাগে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...