রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল দিতে ৩২৬৭ কোটি টাকা চেয়ে চিঠিপোশাক খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে: শ্রমমন্ত্রীবোয়িং–এয়ারবাসের উড়োজাহাজ কেনার আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না—সংসদীয় কমিটিতে প্রশ্নবোয়িং–এয়ারবাসের উড়োজাহাজ কেনার আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না—সংসদীয় কমিটিতে প্রশ্নবগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর করতে লাগবে ২ হাজার একর জমিসার্বিয়ার পুলিশপ্রধান গ্রেপ্তারশ্রমিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল‘বাংলাদেশকে তাদের ডেরায় হারানো এতটা সহজ নয়’ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠিতপোশাক কিনে বাড়ি ফেরার পথে নববধূকে ধর্ষণের অভিযোগ, ২ স্বজন গ্রেপ্তার
বিজ্ঞাপন

বাদাম বিক্রেতা হাসানকে স্কুলে ফিরিয়ে আনলেন ডিসি ফরিদা

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম
বাদাম বিক্রেতা হাসানকে স্কুলে ফিরিয়ে আনলেন ডিসি ফরিদা

যে বয়সে বই-খাতা হাতে স্কুলে যাওয়ার কথা, সেই আট বছর বয়সেই জীবিকার তাগিদে রাস্তায় বাদাম বিক্রি করতে হতো শিশু হাসানকে। বাবাকে হারিয়ে পরিবারের অসচ্ছলতার কারণে শৈশবেই তাকে নামতে হয়েছিল উপার্জনের পথে। তবে এবার বাদামের প্যাকেটের পরিবর্তে হাসানের হাতে উঠছে বই-খাতা। তার শিক্ষার সুযোগ নিশ্চিত করতে স্কুলে ভর্তির ব্যবস্থা করেছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। পাশাপাশি পরিবারটির আর্থিক সংকট মোকাবিলায় দিয়েছেন নগদ অর্থসহায়তা।

হাসানের বাবা দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর তিন ভাই, এক বোন ও মাকে নিয়ে বারিধারার একটি ভাড়া বাসায় বসবাস করছে আট বছর বয়সি হাসান। বাবার মৃত্যুর পর পরিবারের আর্থিক সংকট ও জীবিকার তাগিদে বাদাম বিক্রি শুরু করে সে। ফলে যে বয়সে তার নিয়মিত স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে পরিবারের সহায়তায় তাকে যুক্ত হতে হয় উপার্জনের কাজে।

শিশু হাসানের এমন পরিস্থিতির কথা জানতে পেরে তাকে নিজের কার্যালয়ে ডেকে নেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে হাসান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় পরিবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং হাসানের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে স্কুলে ভর্তির ব্যবস্থা করেন। একই সঙ্গে পরিবারের আর্থিক সংকট লাঘবে নগদ অর্থসহায়তা তুলে দেন জেলা প্রশাসক।

এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। কোনো শিশুই যেন দারিদ্র্য কিংবা পারিবারিক অসচ্ছলতার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। শিশুর হাতে শ্রমের বোঝা নয়, বই-খাতা তুলে দিতে হবে। প্রতিটি শিশুর জন্য নিরাপদ শৈশব, শিক্ষার অধিকার ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...