বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর করতে লাগবে ২ হাজার একর জমি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আধুনিকায়ন ও নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির বহর আধুনিক করতে ৩৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত সময়োপযোগী। এখনই ক্রয়চুক্তি সম্পন্ন না করলে আগামী কয়েক বছর পর বিমান তীব্র উড়োজাহাজ-সংকটে পড়তে পারে। নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হতে প্রায় ১০ বছর সময় লাগবে। এ সময়ের মধ্যে বর্তমান বহরের উড়োজাহাজগুলো পর্যায়ক্রমে উড্ডয়ন-অযোগ্য হয়ে পড়বে।
মন্ত্রী আরও বলেন, উড়োজাহাজ কেনার জন্য সরকার সরাসরি অর্থ ব্যয় করবে না। বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিজস্ব আয় থেকে পর্যায়ক্রমে এসব উড়োজাহাজের দাম পরিশোধ করবে। সরকার কেবল গ্যারান্টার হিসেবে দায়িত্ব পালন করবে।
বিগত সরকারের সময়ে অপ্রয়োজনীয় কেনাকাটা ও অনিয়মের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতে যেসব অপ্রয়োজনীয় কেনাকাটা হয়েছে, সেগুলোর সঠিক তদন্ত করা হবে। দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বহাল থাকবে।

