ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অনুমোদিত আংশিক কমিটিতে শফিকুল ইসলাম খান মিল্টন-কে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজনীতি থেকে আরও পড়ুন

