মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম
ভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আট মাসে তরুণদের কর্মসংস্থান, শ্রমিকদের ন্যায্য মজুরি ও রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। তাঁদের সঙ্গে আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আন্দোলন দমনে পুলিশ ব্যবহার না করার দাবি জানান তিনি।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, সরকারের কাছে বিভিন্ন ধরনের গোয়েন্দা প্রতিবেদন থাকে। সরকারপ্রধানের কাছেও নানা ধরনের গোয়েন্দা তথ্য থাকে। কিন্তু আওয়ামী লীগের মিছিল হচ্ছে, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটানো হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে। এসব বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন দূরের কথা, ঘটনা ঘটার পরও তাদের গ্রেপ্তার করার মতো সক্ষমতা সরকার দেখাতে পারছে না।

জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামের সভাপতিত্বে জাতীয় যুব সম্মেলন সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। এতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...