মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

বাংলাদেশকে হারিয়ে কী উপহার পেলেন উইন্ডিজ অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ১০:২৩ পিএম
বাংলাদেশকে হারিয়ে কী উপহার পেলেন উইন্ডিজ অধিনায়ক

মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক চেজ। প্রথম ইনিংসে কোনো উইকেট না পেলেও ৪৩ রানের মহামূল্যবান এক ইনিংস খেলেছেন। দ্বিতীয় ইনিংসে ঘূর্ণিজাদুতে নিয়েছেন ৫ উইকেট। টেস্টে পাঁচবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়া চেজের পারফরম্যান্সে মুগ্ধ উইন্ডিজ কোচ ড্যারেন স্যামি। ম্যাচ শেষে অধিনায়কের প্রশংসা করার পাশাপাশি ড্রেসিংরুমে তাঁকে একটা লাল বল উপহার দিয়েছেন স্যামি।

স্যামির কাছ থেকে চেজের এমন পারফরম্যান্সের স্বীকৃতির ঘটনা ভাইরাল সামাজিক মাধ্যমেও। এমনকি স্যামি পুরস্কার দিতে গিয়েও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। যেখানে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন জোমেল ওয়ারিকান। ব্র্যান্ডন কিং দ্বিতীয় ইনিংসে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) ফেসবুকে পোস্ট করা ভিডিওতে স্যামি বলেন, , ‘ম্যাচে ইমপ্যাক্টফুল খেলোয়াড় কে? সেই পুরস্কারই তো এখন দিতে হবে, তাই না? অনেক খেলোয়াড়ই নিজেদের সেরাটা দিয়েছে। তবে সত্যি বলতে অধিনায়ক রস্টন চেজকে কৃতিত্ব দিতে হবে। সে দারুণ নেতৃত্ব দিয়েছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেয়েছে।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...