রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

পোশাক খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে: শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম
পোশাক খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে: শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘ডিসেম্বরকে সামনে রেখে তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ পরিস্থিতি সরকার রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে। পাশাপাশি যে কোনো মূল্যে কারখানার উৎপাদন অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

রোববার (১ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রীর মন্ত্রী ও উপদেষ্টাদের বিশেষ বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরে শ্রমমন্ত্রী বলেন, ‘আজকের বৈঠকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কলকারখানা যেন সঠিকভাবে চলে এবং পরিবেশ স্বাভাবিক থাকে, সে বিষয়ে আমরা সবাই যেন সজাগ থাকি। এটি এখন পরিষ্কার যে সরকারকে অস্থিতিশীল করতেই একটি রাজনৈতিক গোষ্ঠী শ্রমিকদের সঙ্গে না থেকেও নানা সংগঠনের সঙ্গে মিশে ফ্যাসিবাদের ষড়যন্ত্র ও চক্রান্তে মেতে উঠেছে।’

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...