সার্বিয়ার পুলিশপ্রধান গ্রেপ্তার

তবে বেলগ্রেডের প্রধান প্রসিকিউটর নেনাদ স্তেফানোভিচ রোববার ছাত্র আন্দোলনের দাবি ও ক্রিকাকের গ্রেপ্তারের মধ্যে কোনো যোগসূত্র থাকার কথা অস্বীকার করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘এই গ্রেপ্তারের সঙ্গে আইনসভা নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই।’
রাষ্ট্রপক্ষের এই আইনজীবী জানান, সংগঠিত অপরাধ দমনের দায়িত্বে থাকা পুলিশ কমান্ডার বসকো সেকুলোভিচের সঙ্গে ক্রিকাককেও গ্রেপ্তার করা হয়েছে।
স্তেফানোভিচ বলেন, তাদের দুজনের বিরুদ্ধেই ক্ষমতার অপব্যবহার ও পেশাগত দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে সন্দেহ করা হচ্ছে। ফলে বেলগ্রেডের সাবেক পুলিশপ্রধান ভেসেলিন মিলিকের অধিকার ক্ষুণ্ন হয়েছে এবং তিনি গুরুতর ক্ষতির শিকার হয়েছেন।
গত মে মাসে বেলগ্রেডের একটি রেস্তোরাঁয় সন্দেহভাজন অপরাধী চক্রের এক সদস্য হত্যার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার পরিচালিত তদন্তে ক্ষমতার এই কথিত অপব্যবহার ঘটে বলে জানা গেছে। হত্যাকাণ্ডের তিন দিন পর অপরাধ ও অপরাধী সম্পর্কে তথ্য দিতে ব্যর্থ হওয়া এবং অপরাধীকে সহায়তা করার অভিযোগে মিলিককে গ্রেপ্তার করা হয়েছিল।
দুই মাস হেফাজতে থাকার পর মিলিক প্রসিকিউটরদের কাছে অসম্পূর্ণ ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ক্রিচাক ও সেকুলোভিচের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন।

