টেক্সাসে ক্ষমতার পালাবদল—চাপে ইলন মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্য

নির্বাচনের আগ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অনুসারীদের রিপাবলিকানদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন মাস্ক। তবে ডেমোক্র্যাটদের এই জয়ের পর তাঁর প্রতিষ্ঠানগুলো নতুন করে রাজনৈতিক ও নিয়ন্ত্রক সংস্থার নজরদারিতে পড়তে পারে। ডেমোক্র্যাটরা নির্বাচনে জিতলে তাঁর কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নিতে পারে—গত মাসে এমন খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।
নির্বাচনের পর স্পেসএক্সের শেয়ারের দাম ৫ দশমিক ৫ শতাংশ এবং টেসলার শেয়ারের দাম ৫ দশমিক ১ শতাংশ কমেছে।
মাস্কের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনায় প্রয়োজনীয় বিশাল ডেটা সেন্টার নির্মাণ ও এর অনুমোদন পাওয়া। বিদ্যুতের বাড়তি খরচ এবং পরিবেশগত উদ্বেগের কারণে এসব প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে বিরোধিতা বাড়ছে। ডেমোক্র্যাটরা ডেটা সেন্টার নির্মাণে কঠোর নজরদারি এবং নতুন প্রকল্পে সাময়িক স্থগিতাদেশের দাবি তুলতে পারেন।

