বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাঁচ বছরের মধ্যে শরীয়তপুরে ট্রেন চালু হবে: হুইপ অপুছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার, সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষকহামের টিকা: অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন গঠনবিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪ দশমিক ২ শতাংশের মধ্যে বিষণ্নতার লক্ষণ: গবেষণাবৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতইবিতে ২৬৮ কর্মচারীর বেতন বন্ধ, চাকরি হারানোর শঙ্কামাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, ১৫ দিনের কারাদণ্ড‘নীল সুনামিতে’ ডেমোক্র্যাটদের জয় বড় ধাক্কা হিসেবে দেখছে ইসরায়েলি মিডিয়াএআই ক্যামেরায় মিলছে হাতির আগাম তথ্য, কমছে সংঘাতের ঝুঁকিসাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন ডাকসু ভিপি
বিজ্ঞাপন

তৃতীয় টার্মিনাল চালু হলে এক ও দুই নম্বরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১০:২২ পিএম
তৃতীয় টার্মিনাল চালু হলে এক ও দুই নম্বরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে: বিমানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে টার্মিনাল এক ও দুই-এ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, দশ বছরের মাঝে নতুন বিমানবন্দর বানানোর পরিকল্পনা নাই সরকারের। ১০০ কিলোমিটারের মধ্যে নতুন বিমানবন্দর করার প্রয়োজন নেই। তাই জাপানের দেওয়া শর্তে আপত্তি জানানো হয়নি।

বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

বিমানমন্ত্রী বলেন, ১০০ কিলোমিটারের মধ্যে নতুন বিমানবন্দর করার প্রয়োজন নেই। এয়ারপোর্ট তৈরি করতেও তো ১০/১২ বছর সময় লাগে। তাই সরকার শর্ত মেনে নিয়েছে।

তিনি বলেন, থার্ড টার্মিনাল চালুর পর টার্মিনাল ১ ও ২ থেকে আন্তর্জাতিক ফ্লাইট না চললেও আমাদের অভ্যন্তরীণ ফ্লাইট এখানে নিয়ে আসবো। কার্গো ফ্লাইট আছে, চার্টাড ফ্লাইট, ভিভিআইপি ফ্লাইটও আছে। পাশাপাশি আমরা বাজেট এয়ারলাইন্স করার কথাও ভাবছি, সেগুলোও এখানে আসবে। তাই টার্মিনাল ১ ও ২ বন্ধ হলেও সমস্যা নেই।

প্রধানমন্ত্রীকে বহন করা বিমানের ত্রুটি নিয়ে এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, ভিভিআইপি ফ্লাইটে সবার নজর বেশি। প্রধানমন্ত্রীর ফ্লাইটে সামান্য ত্রুটি ছিল এবং এটা হতে পারে। ঢাকা থেকে সবকিছু ঠিক ছিল কিন্তু জাপান থেকে ফেরার পর ফ্লাপে সমস্যা দেখা দেয়। আমরা অতিরিক্ত পাইলট ও ইঞ্জিনিয়ার নিয়ে গিয়েছিলাম। সবকিছু মেনেই গিয়েছি আমরা। বিমানটি ত্রুটি সারাতে যথেষ্ট সময় লাগে, তারপরও আমরা তিনবার ট্রায়াল দিয়ে প্রধানমন্ত্রীকে বিমানে নিয়েছি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার যে শঙ্কা করা হচ্ছে তেমন কিছুই ছিল না।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...