সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন ডাকসু ভিপি

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার জুরাইন কবরস্থানে গিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও জিয়ারত করেন তিনি।
কবর জিয়ারতকালে এলাকাবাসী ও জামায়াতে ইসলামী শ্যামপুর দক্ষিণ থানার আমীর কামরুল আহসান এবং ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আসাদুল্লাহ শেখ উপস্থিত ছিলেন।
জিয়ারত শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, সাদেক হোসেন খোকা কেবল রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, বরং স্বাধীনতা পরবর্তী জাতীয় রাজনীতিতেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
রাজনীতি থেকে আরও পড়ুন

