বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ইরান যুদ্ধে শিগগির সুখবর নেই, সুবিধা পাবে ইউক্রেনলুট করা স্বর্ণের ভাগভাগি নিয়ে যুবদল নেতাকে হত্যা, চুক্তি ২০ লাখেজামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাতহাসিনাকে সমর্থনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হচ্ছে: এইচআরডব্লিউরিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংকনির্বাচনে দল পরাজিত হওয়ায় ট্রাম্পের শুল্ক ও অভিবাসন নীতির কী হবেকুষ্টিয়ায় এনসিপি নেতার ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরাপ্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা হাবিবনিহত শ্রমিক তৌফিকের পরিবারের পাশে থাকার আশ্বাস গার্মেন্টস কর্তৃপক্ষেরচুল দ্রুত লম্বা ও মজবুত করার ১৪ উপায়
বিজ্ঞাপন

বাহাত্তরের সংবিধান পরিবর্তন করলে বিএনপির দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হবে: জেডিপি

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম
বাহাত্তরের সংবিধান পরিবর্তন করলে বিএনপির দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হবে: জেডিপি

স্বাধীনতার ৫৪ বছর পরও বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ও আইনব্যবস্থায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রভাব রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ। তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধান ও প্রচলিত আইন পর্যালোচনা করে সেগুলোকে জনবান্ধব করার এখনই উপযুক্ত সময়। এ ক্ষেত্রে বিএনপি সরকারের সামনে একটি বড় সুযোগ রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) জাতীয় সংবিধান দিবস উপলক্ষে জেডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘৭২-এর সংবিধান পর্যালোচনা ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাঈম আহমাদ বলেন, স্বাধীনতার মাত্র এক বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন ও কার্যকর করা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অর্জন। বিশেষ করে পাকিস্তানের ২৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার তুলনায় এটি ছিল উল্লেখযোগ্য সাফল্য। পাকিস্তানের সংবিধান প্রণয়নে প্রায় নয় বছর সময় লেগেছিল।

তবে তিনি মনে করেন, বাংলাদেশের প্রচলিত আইন, বিচারব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোর বড় একটি অংশের ঐতিহাসিক শিকড় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে। ১৮৬০ সালের দণ্ডবিধি, ১৮৬১ সালের পুলিশ আইন, ১৮৭২ সালের সাক্ষ্য আইন, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি এবং ১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধিসহ ঔপনিবেশিক আমলের অনেক আইন এখনো বহাল রয়েছে।

তিনি বলেন, এসব আইনের অনেকগুলোর মূল লক্ষ্য ছিল জনগণের অধিকার রক্ষা নয়, বরং 'প্রজা শাসন'। স্বাধীনতার পরও এসব আইনের বড় অংশ বহাল থাকায় রাষ্ট্রের আইন ও প্রশাসনিক কাঠামোয় ঔপনিবেশিক চিন্তার প্রভাব রয়ে গেছে। সংবিধান প্রণয়নের সময়ও বিদ্যমান আইন ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখতে হয়েছে। ফলে ৭২-এর সংবিধানেও ব্রিটিশ শাসনব্যবস্থার প্রভাব থেকে গেছে।

১৯৭২ সালের সংবিধান প্রসঙ্গে জেডিপির আহ্বায়ক বলেন, এই সংবিধানকে ধর্মগ্রন্থের মতো অপরিবর্তনীয় দলিল হিসেবে দেখার সুযোগ নেই। সময়ের পরিবর্তন, জনগণের অভিজ্ঞতা এবং রাষ্ট্রের প্রয়োজন বিবেচনায় সংবিধান পর্যালোচনা করা জরুরি।

তিনি আরও বলেন, ১৯৭২ সালের সংবিধান রাষ্ট্র ও জনগণকে সব ধরনের স্বৈরশাসন এবং ক্ষমতার অপব্যবহার থেকে রক্ষা করতে পারেনি। এই সংবিধান বহাল থাকা অবস্থাতেই বাকশাল প্রতিষ্ঠিত হয়েছে, রাষ্ট্র প্রধান খুন হয়েছে, দেশে বারবার সামরিক শাসন এসেছে। শাপলা, পিলখানা ও জুলাই হত্যাকাণ্ডের মতো রক্তক্ষয়ী ঘটনার ক্ষেত্রেও বিদ্যমান সাংবিধানিক কাঠামো জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

নাঈম আহমাদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছে, তার ধারাবাহিকতায় সংস্কার কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন, জুলাই জাতীয় সনদ এবং গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংস্কারের একটি রাজনৈতিক ও আইনি ভিত্তি তৈরি হয়েছে। এখন সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেই প্রক্রিয়া এগিয়ে নেওয়া প্রয়োজন।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...