বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

পাঁচ বছরের মধ্যে শরীয়তপুরে ট্রেন চালু হবে: হুইপ অপু

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১১:২৫ পিএম
পাঁচ বছরের মধ্যে শরীয়তপুরে ট্রেন চালু হবে: হুইপ অপু

আগামী পাঁচ বছরের মধ্যে বিএনপি সরকারের আমলেই ঢাকা থেকে শরীয়তপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে শরীয়তপুর সরকারি কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বিএনপি সরকারের আমলেই ঢাকা থেকে শরীয়তপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা হবে। এ লক্ষ্যে ফিজিবিলিটি টেস্টের উদ্বোধন করতে শিগগিরই যোগাযোগমন্ত্রী ও রেল সচিবকে শরীয়তপুরে নিয়ে আসা হবে।

তিনি বলেন, শরীয়তপুরকে আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে জেলায় কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল।

হুইপ অপু বলেন, আমরা কথায় নয়, কাজের মাধ্যমে শরীয়তপুরকে একটি আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলব। শরীয়তপুরের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাব।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডে কেউ বাধা সৃষ্টি করলে তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...