রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

প্রতারক জীবনসঙ্গী কি সত্যিই কখনো বিশ্বস্ত হয়ে উঠতে পারেন? যেভাবে বুঝবেন

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৭:১০ পিএম
প্রতারক জীবনসঙ্গী কি সত্যিই কখনো বিশ্বস্ত হয়ে উঠতে পারেন? যেভাবে বুঝবেন

মনোরোগ বিশেষজ্ঞদের মতে, মানুষের আচরণ পরিবর্তনশীল, তবে তা রাতারাতি ঘটে না। চিকিৎসক, কাউন্সিলর ও সাইকোথেরাপি প্র‍্যাকটিশনার অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া বলেন, ‘প্রতারণা মূলত একটি আচরণগত প্রকাশ। মানুষ তখনই বদলাতে পারে, যখন তিনি নিজের ভুলটি নিজের চোখ দিয়ে দেখতে পান। পাশাপাশি নিজের ভুল বা অপরাধের কারণে অপর মানুষটির কষ্টকে উপলব্ধি করতে পারেন। একে আমরা বলি সহমর্মিতা। যদি কোনো প্রতারক সঙ্গী তাঁর অপর সঙ্গীর মানসিক কষ্ট ও ট্রমা মন থেকে অনুধাবন করতে পারেন, তবে তাঁর ভবিষ্যতে বিশ্বস্ত হয়ে ওঠার সম্ভাবনা থাকে প্রায় ৭০ শতাংশ। কিন্তু তিনি যদি কেবল সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বা লোকলজ্জার ভয়ে দুঃখিত বলেন, তবে সেই পরিবর্তন স্থায়ী হয় না।’

কেউ যদি তাঁর সঙ্গীকে দ্বিতীয় সুযোগ দিতে চান, তবে শুধু মুখের কথায় বিশ্বাস না করে তাঁর আচরণ পর্যবেক্ষণ করা উচিত। ছবি: পেক্সেলস
কেউ যদি তাঁর সঙ্গীকে দ্বিতীয় সুযোগ দিতে চান, তবে শুধু মুখের কথায় বিশ্বাস না করে তাঁর আচরণ পর্যবেক্ষণ করা উচিত। ছবি: পেক্সেলস

সম্পর্কে তিনভাবে প্রতারণার ঘটনা ঘটে। অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া বলেন, ‘সম্পর্কে প্রতারণার ঘটনা তিনটি উপায়ে ঘটতে পারে।’

পরিস্থিতিতে পড়ে প্রতারণা

এ ক্ষেত্রে মানুষ সাধারণত সম্পর্কের কোনো দীর্ঘমেয়াদি অসন্তোষ, মানসিক দূরত্ব বা কোনো একটি দুর্বল মুহূর্তে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ডা. সানজিদা শাহরিয়ার মতে, এই ধরনের ব্যক্তিদের অনুতপ্ত হওয়ার এবং পরবর্তীকালে সম্পূর্ণ থাকার রেকর্ড অনেক বেশি। কারণ, তাঁরা নিজেদের নৈতিক স্খলনকে মেনে নিতে পারেন না এবং অনুশোচনায় ভোগেন।

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...