রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

সঙ্গীর মন ভালো করতে ডিনার ডেটের আয়োজন, যা মনে রাখা জরুরি

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০২:৩০ পিএম
সঙ্গীর মন ভালো করতে ডিনার ডেটের আয়োজন, যা মনে রাখা জরুরি

সময়মতো আসার চেষ্টা করুন

একে তো সঙ্গী রেগে আছেন, তার ওপর নিজেই যদি দেরি করে আসেন তাহলেই হয়েছে! ডেটে অবশ্যই দেরি করা চলবে না। যদি অপ্রত্যাশিত কোনো সমস্যার কারণে দেরি হয়েই যায়, সঙ্গে সঙ্গে ফোন অথবা টেক্সটের মাধ্যমে জানিয়ে দিতে হবে। ডেটে নির্ধারিত সময়ে আসার অর্থ হলো, আপনি আত্মবিশ্বাসী, উৎসাহী ও সুসংগঠিত।

নিজেরা যে ধরনের খাবার পছন্দ করেন, সেগুলোরই অর্ডার দিন। ছবি: পেক্সেলস
নিজেরা যে ধরনের খাবার পছন্দ করেন, সেগুলোরই অর্ডার দিন। ছবি: পেক্সেলস

স্মার্টফোন থেকে দূরে থাকুন

ডিনার ডেটে হাতের স্মার্টফোনটি সাইলেন্ট মুডে রাখুন। যাতে কোনো কল বা টেক্সটের নোটিফিকেশনের শব্দ না আসে। বারবার ফোন চেক করা থেকে দূরে থাকুন। সব মনোযোগ পাশে থাকা ব্যক্তিটির দিকে রাখুন। এতে ডেট উপভোগ্য হয়ে উঠবে।

চোখের দিকে তাকিয়ে কথা বলুন

ডিনার টেবিলে নিস্তব্ধতা অস্বস্তিকর। তাই সাহস নিয়ে কথা বলা শুরু করতে হবে। প্রশ্ন করুন এবং চোখের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে প্রিয় মানুষটির কথাগুলো শোনার চেষ্টা করুন। এর অর্থ, আপনি তার প্রতি আগ্রহী। এ ছাড়া প্রিয় রেস্টুরেন্ট ও পছন্দের খাবার নিয়ে প্রশ্ন করা যেতে পারে। শখ, পরিবার ও কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করুন। খোলা মনের পরিচয় দিন এবং সঙ্গীর মতামতগুলো গুরুত্বের সঙ্গে শুনুন।

ক্যাজুয়াল পোশাকে লুক থাকবে পরিপাটি, সঙ্গে মিলবে স্বস্তিও। ছবি: পেক্সেলস
ক্যাজুয়াল পোশাকে লুক থাকবে পরিপাটি, সঙ্গে মিলবে স্বস্তিও। ছবি: পেক্সেলস

সহজেই খাওয়া যায় এমন খাবার অর্ডার করুন

নিজেরা যে ধরনের খাবার পছন্দ করেন, সেগুলোরই অর্ডার দিন। অভ্যস্ত নন তেমন খাবারের অর্ডার না দেওয়াই ভালো। চামচ ও ছুরি দিয়ে খেতে অভ্যস্ত হলে সেগুলোও অর্ডার করতে পারেন।

ভদ্রতা বজায় রাখুন

নিজের সম্পর্কে ভালো ছাপ তৈরি করতে ডিনার টেবিলে ভদ্রতা ও শিষ্টাচার বজার রাখুন। এ জন্য কিছু বিষয় মেনে চলতে পারেন—মুখ খোলা রেখে খাবেন না; ছুরি চাটবেন না; টুথপিক ব্যবহার করবেন না; নখ কামড়ানো; বারবার চুল ও মুখে হাত দেওয়া থেকে দূরে থাকতে হবে; মুখে খাবার লেগে থাকলে টিস্যু দিয়ে পরিষ্কার করুন; রেস্টুরেন্ট কর্মীদের সঙ্গে বিনয়ী আচরণ করুন; পুরুষদের ক্ষেত্রে, আপনার মেয়ে সঙ্গী টেবিল ছেড়ে ওঠার পর কিংবা টেবিলে ফিরে আসার পর দাঁড়িয়ে আবার বসুন।

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...