বিমানে ভ্রমণকালে যা মনে রাখবেন

বোর্ডিং ও লাগেজ: গেটে ভিড় না করে ধৈর্য ধরে শেষ দিকে বোর্ডিং করুন। ওভারহেড বিনে অপ্রয়োজনে ছোট ব্যাগ বা জ্যাকেট রাখবেন না। ছোট বাচ্চাদের নিয়ে ভ্রমণ করলে সে ক্ষেত্রে শেষ দিকের যাত্রীদের সঙ্গে বিমানে ওঠাই বেশি সুবিধাজনক।
সিট ও শিষ্টাচার: সিট বদল করার অনুরোধে ‘না’ বলার অধিকার আপনার আছে। সিট একটু পেছনের দিকে হেলানো স্বাভাবিক হলেও খাবার সময় বা পেছনের যাত্রীর কাজের সময় তা থেকে বিরত থাকুন। মাঝখানের সিটের যাত্রীকে উভয় পাশের আর্মরেস্ট ব্যবহার করতে দিন। বসে থাকা অবস্থায় সব সময় সিটবেল্ট পরে থাকুন।
শান্ত ও সংযত থাকা:ফোন বা ল্যাপটপে গান বা মুভি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন এবং ফ্লাইটে কখনো উচ্চ স্বরে ভয়েস বা ভিডিও কল করবেন না। সহযাত্রীদের সঙ্গে কথা বলার সময় কণ্ঠস্বর নিচু রাখুন।
লাইফস্টাইল থেকে আরও পড়ুন

