রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

টেরাকোটার রূপকথা কান্তজিউ মন্দির

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ এএম
টেরাকোটার রূপকথা কান্তজিউ মন্দির

ইতিহাস ও নির্মাণ কাহিনি

আমরা শহর থেকে অনেকটা ভেতরে দুই ধারে গাছপালাবেষ্টিত সরু রাস্তা পার হয়ে কান্তজিউ মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হলাম। নিজেদের ভেতরে অদ্ভুত একটা প্রশান্তি অনুভব করলাম। কান্তনগর নামে পরিচিতি এই এলাকার কোল ঘেঁষে বয়ে গেছে নদী, গাছপালা, সাঁওতাল আর শহুরে মানুষের মিশ্রণে এখানে গড়ে উঠেছে ভিন্নমাত্রার পরিবেশ। কথা হচ্ছিল ওই এলাকার প্রবীণ ব্যক্তি মলয় সাহার সঙ্গে। তিনি বললেন, মন্দিরের নির্মাণকাজ শুরু করেন মহারাজ প্রাণনাথ রায়, ১৭০৪ সালে; যদিও নির্মাণকাজ শেষ করেন তাঁর পোষ্য পুত্র রামনাথ রায়। টানা ৪৮ বছর কাজ করে চলার পর ১৭৫২ সালে এর নির্মাণকাজ সম্পন্ন হয়। শুরুতে মন্দিরের চূড়ার উচ্চতা ছিল ৭০ ফুট। ১৭৫২ সালে মন্দিরটি উৎসর্গ করা হয়। ১৮৯৭ সালে মন্দিরটি ভূমিকম্পের কবলে পড়লে এর চূড়াগুলো ভেঙে যায়। মহারাজা গিরিজানাথ পরে এর ব্যাপক সংস্কার করেন।

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...