সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিএনপি নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তারইয়েমেনে সংঘাত: বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছাড়াল ৩ লাখওমানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবাংলাদেশ সিরিজের পর অবশেষে ফিরলেন ভারতীয়-বংশোদ্ভূত ক্রিকেটারজন্মদিনে প্রকাশ্যে এলো শাহরুখের ‘কিং’ সিনেমার প্রথম গান৬১ বছরে শাহরুখ, জন্মদিনে ‘মান্নাত’-এর সামনে ভক্তদের ঢলএমপিওভুক্ত কলেজে সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলশিশুকন্যাকে হত্যার পর বাবাকে বিষ পান করিয়ে হত্যা: প্রধান আসামির মুক্তির দাবিতে মানববন্ধনঅর্ণবের পর এবার চোখ রাঙাচ্ছে তীব্র ঘূর্ণিঝড় ‘মুরাসু’ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
বিজ্ঞাপন

জীবননগরে ১০ লিটার চোলাইমদসহ উজ্জল হোসেন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পিএম
জীবননগরে ১০ লিটার চোলাইমদসহ উজ্জল হোসেন গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান পরিচালনা করে ১০ লিটার চোলাইমদসহ উজ্জল হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ওই কাঁচাবাজারে অবস্থিত উজ্জল হোসেনের দখলীয় একটি দোকানঘরে তল্লাশি চালানো হয়। এ সময় একটি প্লাস্টিকের জারিকেনে থাকা ১০ লিটার অবৈধ চোলাইমদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য পাঁচ হাজার টাকা।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...