রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরারেস্টুরেন্টে তাহসিফ-দীপের সঙ্গে থাকা সেই নারী কে, কী ঘটেছিল টঙ্গীর বস্তিতেপল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহ
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক২১ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পিএম
আলমডাঙ্গায় বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম

আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ ঘুরে দেখেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম। সোমবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মণ্ডপগুলোতে যান এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে শেখ সাইফুল ইসলাম পৌর এলাকার স্টেশনপাড়া, হরিতলা, গোবিন্দপুর দাসপাড়া, ঠাকুরপাড়া ও মাদরাসাপাড়ার পূজামণ্ডপে উপস্থিত হয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং মণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার খোঁজ নেন।

এ সময় সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করবে—এটাই আমাদের প্রত্যাশা। দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।”

তিনি আরও বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। এই সম্প্রীতির ধারা বজায় রাখতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

মণ্ডপ পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন, বিএনপি নেতা ইউনুস আলী, চিনির উদ্দিন, আব্দুর রাজ্জাক, যুবদল নেতা জাহাঙ্গীর কবীর মুকুল ও হাসানুজ্জামান। এ ছাড়া কৃষকদল নেতা শওকত আলী খান, রাষ্ট্র চিন্তক জন আলফ এবং যুবদল নেতা হাসান, বাধন, সাদ্দাম খান, মানুয়ার, শাহাজান ও মন্টু মিয়াসহ দলীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...