জীবননগরে টেম্পু, অটোরিকশা, মিশুক ও ইজিবাইক মালিক সমিতির নতুন কমিটি

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগরে অটো টেম্পু, অটোরিকশা, মিশুক ও ইজিবাইক মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় জীবননগর হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির মাধ্যমে সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং যানবাহন মালিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী সর্দার, সদস্যসচিব মনিরুজ্জামান মনির, শ্রমিক নেতা শফিকুল ইসলাম খোকা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল হামিদ, সদস্যসচিব সানোয়ার হোসেন, পৌর কৃষকদলের আহ্বায়ক ইউনুছ আলী এবং জীবননগর কলেজ ছাত্রদলের সভাপতি সাকির হোসেন রিংকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সহসভাপতি আয়ুব আলী বিশ্বাস। এ সময় শ্রমিকদলের সভাপতি সাবু মিয়াসহ সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সহসভাপতি তৌফিকুজ্জামান শ্রাবণ। নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন: সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সিনিয়র সহসভাপতি ইউনুছ আলী, সহসভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক সুমন মণ্ডল এবং সহসাধারণ সম্পাদক চান্দু মিয়া। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে ইক্তাজুল ইসলাম ইক্তা, কোষাধ্যক্ষ হিসেবে রিপন বিশ্বাস, প্রচার সম্পাদক হিসেবে হারুন-অর-রশিদ এবং লাইন সম্পাদক হিসেবে মো. রশিদুল ইসলাম (সুমন) দায়িত্ব পেয়েছেন। সমিতির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন রবগুল হোসেন, আজমত আলী, আনোয়ার হোসেন (আনার), সাইদুর রহমান ও শাকিল আহম্মেদ। নবগঠিত এ কমিটির মাধ্যমে সমিতির কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং যানবাহন মালিকদের বিভিন্ন সমস্যা সমাধান ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

