রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরারেস্টুরেন্টে তাহসিফ-দীপের সঙ্গে থাকা সেই নারী কে, কী ঘটেছিল টঙ্গীর বস্তিতেপল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পে
বিজ্ঞাপন

১১ দলীয় জোট লংমার্চ নয়, ‘গাড়িমার্চ’ করছে: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পিএম
১১ দলীয় জোট লংমার্চ নয়, ‘গাড়িমার্চ’ করছে: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট লংমার্চের নামে মূলত ‘গাড়িমার্চ’ করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘লংমার্চের ইতিহাস হচ্ছে পায়ে হেঁটে করতে হয়। কিন্তু তারা যেটা করছে, সেটাকে গাড়িমার্চ বলে। এই গাড়িমার্চের মাধ্যমেই তারা তাদের কথা বলবে, মানুষ শুনবে। এগুলো নিয়ে আমাদের মন্তব্য নেই, এটি তাদের ব্যাপার। আমরা চাই, একটি দেশে যাদের রাজনীতি করার অধিকার আছে, তারা রাজনীতি করুক।’

আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক সমস্যা প্রতিরোধে তাগিদ

সার্কিট হাউজের ওই মতবিনিময় সভায় মাদক ও চোরাচালান রোধসহ বাল্যবিবাহ এবং আত্মহত্যার প্রবণতা বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন মন্ত্রী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিতাই রায় চৌধুরী বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা ধীরে ধীরে ঠিক হচ্ছে। আশা করছি, চুয়াডাঙ্গাতেও পরিস্থিতি স্বাভাবিক হবে। এজন্য পুলিশ প্রশাসনসহ সবাইকে কাজ করতে হবে।’

সভায় চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার এবং জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে মন্ত্রী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে শনিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। বিশাল গাড়িবহরটি হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক ধরে ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ ও খুলনা হয়ে রূপসা সেতু পেরিয়ে যশোর ও কুষ্টিয়ার দিকে যাওয়ার কথা রয়েছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...