রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পিএম
দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ

স্টাফ রিপোর্ট বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে চুয়াডাঙ্গায় দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ১৫ জনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। এর মধ্যে চুয়াডাঙ্গা সদরের চারজন ও আলমডাঙ্গার ১১ জন রয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে অনুদান পাওয়া গেলে যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামালসহ গণ্যমান্য ব্যক্তিরা।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...