রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

ফ্রান্সে সহিংসতার পেছনে অভিবাসন দায়ী: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম
ফ্রান্সে সহিংসতার পেছনে অভিবাসন দায়ী: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ফ্রান্সে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতা ও অগ্নিকাণ্ডের জন্য সরাসরি অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পশ্চিমা উদারপন্থীদের সমালোচনা করে তিনি অভিযোগ তোলেন, বৈচিত্র্য ও সহমর্মিতার বুলি আওড়ে বহু অভিবাসীকে বিভিন্ন দেশে আশ্রয় দেওয়া হলেও স্থানীয় সমাজের সঙ্গে তাদের খাপ খাইয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়নি।

চুয়াডাঙ্গা ডট নেটের প্রতিবেদনে জানা যায়, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট এসব মন্তব্য করেন। নিজের বক্তব্যের সঙ্গে ফ্রান্সের লিমোজ শহরের সিটি হল ভবনে অগ্নিকাণ্ডের একটি ভিডিও ক্লিপও যুক্ত করেন তিনি।

এক্স বার্তায় ভ্যান্স লেখেন, তথাকথিত বৈচিত্র্য ও সহমর্মিতার দোহাই দিয়ে পশ্চিমা উদারপন্থীরা ফ্রান্সসহ বিভিন্ন দেশে তৃতীয় বিশ্বের বহু মানুষকে নিয়ে এসেছেন। তবে এসব অভিবাসী স্থানীয় সমাজের সঙ্গে কীভাবে একীভূত হবেন এবং স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে তাদের সামঞ্জস্য কীভাবে তৈরি হবে—সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...