বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর্মি ওয়ার গেম সেন্টারে চুক্তিভিত্তিক এই পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় আগামী ১ নভেম্বর। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ই-মেইলে সিভি জমা দিয়ে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম:সফটওয়ার প্রোগ্রামার
পদসংখ্যা: ৪
শিক্ষাগত যোগ্যতা:বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই/ইইই/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/সমমানের ডিগ্রিধারী হতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং (ওওপি) এ পারদর্শী হতে হবে।
বেতন: ৪০-৫০ হাজার টাকা।
বয়সসীমা:সর্বোচ্চ ৩৫ বছর।
জাতীয় থেকে আরও পড়ুন

