রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

গবেষণা মাঠ পুনরুদ্ধারে শেকৃবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, বাণিজ্য মেলার অবকাঠামো ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম
গবেষণা মাঠ পুনরুদ্ধারে শেকৃবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, বাণিজ্য মেলার অবকাঠামো ভাঙচুর

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নিজস্ব গবেষণা মাঠ—যা পূর্বে পুরাতন বাণিজ্য মেলার মাঠ হিসেবে ব্যবহৃত হতো—বিশ্ববিদ্যালয়ের কাছে দ্রুত হস্তান্তরের দাবিতে কঠোর আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে সকল ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন, ক্যাম্পাসে গণজমায়েত ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

আন্দোলনের দ্বিতীয় দিন বুধবার (২৮ অক্টোবর) সকালে উত্তেজিত শিক্ষার্থীরা পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে মেলার নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামো ভাঙচুর ও উচ্ছেদ করেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, আমাদের ক্যাম্পাসের জমি উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এই আন্দোলনের কারণে সাময়িক কিছু একাডেমিক অসুবিধা হলেও বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে আমরা সবাই সম্মিলিতভাবে তা মেনে নিতে সম্মত হয়েছি।

খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষার্থীরা বাণিজ্য মেলার মাঠে গণজমায়েত কর্মসূচি পালন করেন এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলা কমিটিকে সব ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম বন্ধের আল্টিমেটাম দেন। এ সময় ওই জমিতে সচিবালয় ভবনের জন্য মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ চলায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সয়েল টেস্টের সরঞ্জাম ও মেশিনারিজ জব্দ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসেন। একই সঙ্গে তারা গণপূর্ত মন্ত্রণালয়ের টাঙানো একটি সাইনবোর্ডও খুলে ক্যাম্পাসে নিয়ে যান। এরপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেলা আয়োজনের কাজ বন্ধ না করায় আজ সকালে পুনরায় সেখানে গিয়ে ভাঙচুর চালান আন্দোলনকারীরা।

উল্লেখ্য, এর আগে গত ১৫ অক্টোবর গবেষণা মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে দ্রুত হস্তান্তরের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শেকৃবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন। একই দিনে মাঠটি ফিরিয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি স্মারকলিপিও প্রদান করেছিল বিশ্ববিদ্যালয় পরিবার।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...