রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমিরজামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১
বিজ্ঞাপন

ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম
ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব

নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ এবং সেসব অভিযোগের ভিত্তিতে আন্দোলনের প্রসঙ্গ তুলে সাংবাদিকেরা প্রশ্ন করলে ইসি সচিব বলেন, কোনো অভিযোগকেই ছোট করে দেখার পক্ষপাতী নন তিনি। অভিযোগের বিষয়ে তিনি আত্মপক্ষ সমর্থনমূলক অবস্থানও নিতে চান না। আখতার আহমেদ বলেন, ‘প্রত্যেকটা অভিযোগ নিয়ে আমার কী বলা যেতে পারে, ডিফেন্সিভও না। প্রত্যেকটা অভিযোগের আমি একটু আগে বলেছি, প্রত্যেকটা খবরেরই কোনো না কোনো মূল্যায়ন আছে। আমরা আগামীকালকেই প্রমাণ পাব যে কোনটা ঠিক আর কোনটা ত্রুটিপূর্ণ ছিল। কাজেই কাল পর্যন্ত একটু অপেক্ষা করতেই হবে।’

তিনি বলেন, অতীতেও এ ধরনের পরিস্থিতি হয়েছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে ১১ ফেব্রুয়ারি তাঁকে প্রশ্ন করা হয়েছিল, পরদিন ভোট গ্রহণ শুরু হবে কি না। তখনো তিনি বলেছিলেন, নির্বাচনের পর ফলাফল প্রকাশের সময়ই প্রমাণ পাওয়া যাবে কোনটি সত্য আর কোনটি ভুল।

ইসি সচিব বলেন, ‘আমরা একটু অপেক্ষা করি। কালকে সকাল আটটা পর্যন্ত।’

ঠাকুরগাঁও-১ আসনে সব শ্রেণির ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, সেই পরিবেশ রয়েছে। তিনি জানান, এ বিষয়ে তিনি ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

আখতার আহমেদ বলেন, ‘এখনো পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ আমরা পাইনি এবং ইনশা আল্লাহ পাব না।’

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...